oplus 131072

ICAB PL TAXATION (BPTC) STUDY GUIDE

আইসিএবি পিএল ট্যাক্সেশন পরিক্ষায় কি আসে? কিভাবে পড়বেন?

সিলেবাস সম্পর্কে প্রথমেই একটা ধারণা নিয়ে নিবেন। সিলেবাস যথেষ্ট বড় এবং অনেক কিছু পড়ার আছে। আইনের দিক থেকে সিলেবাসকে ৩ ভাগে(Tax, VAT, Customs) ভাগ করা হলেও মার্কস ডিস্ট্রিবিউশনের দিক থেকে অনেক পার্থক্য আছে। পরিক্ষায় ৩ ঘন্টা ৩০ মিনিটে ৭/৮টি প্রশ্নের উত্তর করতে হয়। পরিক্ষার্থীদের একটা বড় অংশ ৭০ এর বেশি উত্তর করতে পারেনা বা ৫০ এর বেশি সঠিক উত্তর করতে পারে না সময়ের অভাবে। প্রচণ্ড রকম টাইম প্রেশার এক্সাম। এর মাঝে আছে প্রতি বছর বিভিন্ন রেট এবং রুলস পরিবর্তনের ঝামেলা। পরিক্ষার্থীগণ ফেল করার অন্যতম কারণ হল ট্যাক্সের বাস্তবিক কাজের অংশগ্রহণ না করা। অনেকেই ফার্মে অডিট, ভেলুয়েশন, ক্যাশ ইনসেনটিভ ইত্যাদি কাজ করে অভ্যস্ত হলেও ট্যাক্সে খুব কম সময় কাজ করা হয়েছে বা ভ্যাটের কাজ দীর্ঘদিন যাবৎ করছেন না। ফলে ভ্যাট ও ট্যাক্সের বাস্তবিক ও ব্যবহারিক সমস্যাগুলো তারা বুঝতে পারেন না।

সিলেবাস ব্রেকডাউন

Income Tax অংশকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি যেখানে সাধারণত ৪টি প্রশ্ন আসে। ভ্যাট থেকে সাধারণত ২টি প্রশ্ন এবং কাস্টমস থেকে ১টি বা ২টি প্রশ্ন আসে।

Income Tax part 1 : ট্যাক্স এডমিনিস্ট্রেশন

এখানে উল্লেখযোগ্য টপিকগুলো হলো – রেসিডেন্স, পেনাল্টি, এডভান্স ট্যাক্স, সোর্স ট্যাক্স, সেট অফ এন্ড ক্যারি ফরোয়ার্ড, আপীল রিভিউ, ইথিকস ইত্যাদি।

Income Tax part 2 : ব্যক্তিগত কর নির্ধারণ

বিভিন্ন খাতের আয় যেমন কৃষি, বেতন, বাড়ী ভাড়া, পেশা, আর্থিক পরিসম্পদ ইত্যাদি। এখানে পার্টনারশিপ হতে অংক আসতে পারে। এমনকি শুধু বাড়ি ভাড়া হতে একটি বড় অংক আসতে পারে।

Income Tax part 3 : কোম্পানি কর নির্ধারণ

এই প্রশ্নটা উত্তর করতে প্রচুর সময় প্রয়োজন হয়। ভালভাবে আয়ত্ব করে দ্রুত সমাধান করতে পারলে পাস করা সম্ভব। প্রশ্নের ধরণ বুঝতে বিগত বছরের প্রশ্ন দেখতে পারেন অথবা আয়কর পরিপত্র উদাহরণ ৯ ও ১০ দেখতে পারেন।

Income Tax part 4 : অন্যান্য গুরুত্বপূর্ণ

আরো গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে Transfer Pricing ও Double Taxation

ভ্যাট: অন্যদিকে VAT থেকে ২টি প্রশ্নের ১টি থিউরি বা কনসেপচুয়াল এবং ১টি অংক আসতে পারে। অথবা ২টি অংক আসতে পারে। ভ্যাট লায়েবিলিটি নির্ধারণ এটা সাধারণত থাকবেই। এখানে Output tax, input tax, increasing, decreasing adjustments ইত্যাদি হিসেব করে মোট প্রদেয় কর বের করতে হয়। আর কনসেপচুয়াল প্রশ্ন হতে Input tax credit এর প্রাপ্যতা, আপীল, পেনাল্টি, ইথিকস, এক্সপোর্ট, এডিআর ইত্যাদি গুরুত্বপূর্ণ।

Customs : কাস্টমস থেকে কাস্টমস ডিউটি ক্যালকুলেশন মূলত আসে। তাছাড়া আপীল, এডিআর, ইথিকস বা প্রাইসিং মেথড থেকেও ২য় প্রশ্ন আসতে পারে।

এতো গেল সিলেবাসের বিশ্লেষণ। এবার আসি কোথা হতে পড়বেন।

১। ট্যাক্স ক্যালকুলেশনের যদি বেসিক ধারনা থাকে তবে প্রথমেই ট্যাক্সের লেটেস্ট রেট ও রুলস পড়বেন। এজন্য বিভিন্ন অডিট ফার্মের (যেমন KPMG, DELOITTE, SMAC) ট্যাক্স আপডেট পিডিএফ কালেক্ট করতে পারেন। আমি ACE Advisory এর বাংলাদেশ ট্যাক্স ইনসাইট ফলো করেছিলাম, এটা অনেক সংক্ষিপ্ত ও বারবার পড়ার উপযোগী। সাথে স্নেহাশিস স্যারের পাওয়ার পয়েন্ট স্লাইড। তবে কনফিউশান ক্লিয়ার করার জন্য আপনাকে আরো ৩টি ম্যাটেরিয়াল সাথে রাখতে হবে। সর্বশেষ অর্থ আইন, আয়কর পরিপত্র ও আয়কর আইনের আপডেটেড কপি।

২। Income Tax part 1 : ট্যাক্স এডমিনিস্ট্রেশন এর জন্য বই থেকে দেখতে পারেন। খুব বেশি জটিলতা নাই তবে কিছু জিনিস মুখস্ত করতে হবে।

৩। Income Tax part 2 : ব্যক্তিগত কর নির্ধারণ এর জন্য হাতে কলমে অংক করবেন। যত বেশি পারেন। তবে আপনার নিয়ম লেটেস্ট রুলস অনুযায়ী হচ্ছে কিনা তা মাঝে মাঝে চেক করবেন।

৪। Income Tax part 3 : কোম্পানি কর নির্ধারণ এখানে কোন রিস্ক নিবেন না। এখানে নলেজ ভাল না থাকলে পরিক্ষায় পাস করা ও সিএ প্রফেশনে ভাল করা কঠিন হবে। একজন মেন্টর যিনি কোম্পানি ট্যাক্সেশনে কাজ করেন তার অধীনে প্রাকটিস করলে ভাল হবে। অথবা সরাসরি টিচারের কানেকশনে থেকে অংকগুলো করবেন। না পেলে স্টুডেন্টদের মধ্যে যিনি ভাল বুঝেন তাকে সাথে নিয়ে করবেন। এক্ষেত্রে অনলাইন স্টাডি এভয়ড করবেন।

৫। Income Tax part 4 : Transfer Pricing ও Double Taxation ক্লাস করে আগে বেসিক ক্লিয়ার করে নিবেন। তারপর যত বেশি পারেন প্র্যাকটিস করবেন।

৬। ভ্যাট এর অংক গুরুত্বসহকারে বেশি প্র্যাকটিস করবেন। বইয়ের অংকগুলো নিজে নিজে করবেন। তবে রুলস চেঞ্জ হয়েছে কিনা তা চেক করবেন। ভ্যাট এর কনসেপচুয়াল প্রশ্ন সবচেয়ে কঠিন। কনসেপ্ট বিল্ড করার জন্য ড. আব্দুর রউফ স্যারের ৩ খন্ড বইয়ের ৩য় খন্ডের প্রশ্নোত্তর পর্ব দেখতে পারেন।

৭। কাস্টমস অনেক জটিল এবং বড় সিলেবাস। তবে আশার কথা হলো এখানে প্রশ্ন গতানুগতিক আসে। বিগত ৩ বছরের প্রশ্ন বুঝে পড়তে পারলে যথেষ্ট।

৮। ৩টি আইনের কিছু কমন বিষয় আছে যা কনফিউজড করে। যেমন আপীল, রিভিউ, এডিআর, পেনাল্টি ইত্যাদি। এগুলো একসাথে ছক করে সাজিয়ে পড়তে পারলে মনে থাকবে বেশি।

৯। Income Tax part 1 এর জন্য রঞ্জণ ভৌমিক স্যারের ম্যাটেরিয়ালস এবং ক্লাস ফলো করলে ভাল ফলাফল সম্ভব হবে।

 

6 thoughts on “ICAB PL TAXATION (BPTC) STUDY GUIDE”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top